সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

লাখ টাকা ঋণ দেয়ার কথা বলে ঢাকায় জমায়েতের চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : ‍রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে অহিংস গণঅভ্যুত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে। এই সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ, এমন প্রলোভন দেখানো হয়েছে গ্রামের শত শত নিরীহ মানুষকে।

‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠনের ডাকে রোববার (২৪ নভেম্বর) মধ্যরাত থেকে সারাদেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষ।

আজ সোমবার (২৫ নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান কিংবা শাহবাগে তাদের জমায়েত হতে বলা হয়েছে বলে জানা গেছে।

গেল রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শাহবাগ এলাকায় অনেকে জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা তাদের সরিয়ে দেন।

কথিত সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য রোববার রাতে ঢাকায় যাত্রাকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজারে ৩টি যাত্রীবাহী বড় বাস ও ৭টি মাইক্রোবাসসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষকে আটকে দিয়েছে স্থানীয় জনতা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কমলনগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে আরও বিপুলসংখ্যক গ্রামের নারী-পুরুষ ঢাকা অভিমুখে ছুটে গেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। ৩টি বাস ও ৪ টি মাইক্রোবাস জব্দ আছে। তবে মূল হোতাদের আটক করা সম্ভব হয়নি। তারা ঢাকায়। মাঝে মাঝে এসে ফরম পূরণ করে চলে যায়। তারা এখানকার হতদরিদ্র মানুষদেরকে ১ হাজার টাকায় ফরম পূরণ করলে ১ লাখ টাকার চেয়ে বেশি সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়েছে। এতে তাদেরকে ঢাকায় নিয়ে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন সমাবেশ করতে চেয়েছিল।

ভাড়া করা যাত্রীবাহী বাস ঢাকা এক্সপ্রেসের চালক মো. সোহেল জানান, আলমগীর ও সিরাজ নামে দুই ব্যক্তি ঢাকায় যেতে তাদের বাস ভাড়া করেছিলেন। কিন্ত তারা গাড়ি থেকে সটকে পড়েন।

জানা যায়, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে।’ এমন প্রলোভন দেখায়।

এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি এক হাজার করে টাকাও হাতিয়ে নেয় তারা।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, আমরা শুনেছি, ঢাকা শহরে গতরাত থেকে শুরু করে এ পর্যন্ত ৮০০ বাস প্রবেশ করেছে। শাহবাগে আন্দোলন করার জন্য বাস ভর্তি লোক নিয়ে আসা হচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি থেকেই প্রায় শতাধিক গাড়ি ফিরিয়ে দিয়েছি।

এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ লোকদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, বাস-মাইক্রোবাসযোগে বাইরে থেকে শত শত মানুষকে ঢাকায় আনা হয়েছে। তারা বিচ্ছিন্নভাবে শাহবাগসহ বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। এমনকি সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত একাধিক বাসে করে এমন অচেনা নারী-পুরুষকে শাহবাগের উদ্দেশে আসতে দেখা গেছে।

গাইবান্ধা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ সারাদেশ থেকে ওইসব লোকজন নিয়ে আসা হয়।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৪,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit