সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

হেফাজতে নেতাকে হত্যা মামলার আসামী করায় প্রশাসন বরাবর স্মারকলিপি 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১১৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : হেফাজতে ইসলামীর কোন নেতাকর্মীকে মিথ্যা ভাবে হয়রানী করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা উত্তর হেফাজতের নেতাকর্মীরা। রোববার দুপুরে সাভার উপজেলা পরিষদের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তারা এ হুশিয়ারি প্রদান করেন।

এসময় হেফাজতের নেতাকর্মীরা জানায়, সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় ঢাকা জেলা উত্তর হেফাজত ইসলামীর সহ-সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদের বিরুদ্ধে তথ্যবিহীনভাবে নিউজ প্রচার করেন। সেই তথ্য নিয়ে যে নিউজ প্রচার হয়েছে তা মিথ্যা বলে অভিযোগ তুলে তারা সুষ্ঠু ভাবে তদন্তের জন্য সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বককর সরকার ও সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির বরাবর স্বারক লিপি প্রদান করেন।
এসময় তারা মিথ্যা ভাবে তার বিরুদ্ধে অন্যায় ভাবে কিছু করলে তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি প্রদান করেন। উল্লেখ্য ঢাকা জেলা হেফাজত উত্তরের নায়েবে আমির সহ-সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার মডেল থানা ও আদাবর থানায় দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় গত কয়েকদিন আগে তাকে তার ট্রাভেল প্রতিষ্ঠানে গ্রেপ্তার করতে আসলে নেতাকর্মীদের বাধার মুখে পুলিশ তাকে গ্রেপ্তার না করেই ফিরে যায়। দুটি মামলাসহ তার বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাখান করে হাফেজ মামলা নুর মোহাম্মদ বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তিনি কোন অন্যায় করেননি। তার বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণ করতে পারবে না বলেও জানান তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, মহাসচিব মাওলানা আলী আজম, সহ-সভাপতি মাওলানা শাহেদ জহিরী, অর্থ সম্পাদক মাওলানা আলী আশরাফ তৈয়ব, সাংগঠনিক সম্পাদক মুফতী আমিনুল ইসলাম কাসেমী, প্রচার সম্পাদক মুফতী সুলতান মাহমুদ সহ অন্যান্য নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৩৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit