শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম

খাগড়াছড়িতে রিজিয়ন কাপ ফুটবল টূর্ণামেন্টের  উদ্বোধন করলেন-রিজিয়ন কমান্ডার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৭৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “সম্প্রীতি ও উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার সকলের মাঝে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও অটুট করার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৩ নভেম্বর) বিকালের দিকে খাগড়াছড়ি স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি। উদ্বোধনী খেলায় খাগড়াছড়ি জোন বনাম মারিশ্যা জোন অংশগ্রহন করেন।এ টূর্ণামেন্টে মোট ৭টি দল অংশগ্রহণ করবে। যে সকল দল টূর্ণামেন্টে অংশগ্রহণ করবে সে দলগুলো হলোঃ ক দলঃ  দীঘিনালা জোন, বাঘাইহাট জোন, খাগড়াছড়ি জোন, মারিশ্যা জোন।খ দলঃ মহালছড়ি জোন, লংগদু জোন, লোগাং জোন।
উল্লেখ্য যে, প্রতিদিন দুটি পর্বে খেলা পরিচালনা করা হবে। সকালের পর্ব  ঘটিকা হতে এবং দ্বিতীয় পর্ব বিকাল ৩ ঘটিকা হতে পরিচালিত হবে। আগামী ০৩ ডিসেম্বর ২০২৪ তারিখ ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই টূর্ণামেন্টের সমাপ্তি ঘটবে।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ, স্থানীয় নেতৃবৃন্দ, সকল সম্প্রদায়ের প্রতিনিধি ও সাংবাদিকসহ খাগড়াছড়ির স্থানীয় দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি বলেন, পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধূলার প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রিজিয়ন কাপ ফুটবল টূর্ণামেন্ট-  এর আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  
কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৪,/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit