বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : সাবেক প্রধান বিচারপতি বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন। সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে আদালত প্রাঙ্গণে। আজ সুপ্রিম কোর্টে বিচার কাজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে এই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা জানান, সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের স্মৃতির প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির সব প্রশাসনিক কাজ চলমান থাকবে।

মো. রুহুল আমিন দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ যোগদান করেন। ২০০৮ সালের ৩১ মে অবসরে যান তিনি।

১৯৪১ সালের ১ জুন লক্ষীপুরে জন্ম গ্রহণ করেন সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন। তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ করার পর ১৯৬৫ সালে এলএলবি করেন। ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

আর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত হন ১৯৮১ সালে।

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৪,/সকাল ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit