শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বিএনপির নেতা-কর্মীরা জ¦লে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে- উলিপুরের আমীর খসরু মাহমুদ চৌধুরী

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : গত ১৭ বছরে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গু হয়েছে। এতো ত্যাগের পর বিএনপি একটি পরিণত রাজনৈতিক দলে রুপান্তর হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা জ¦লে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। যেই দলের নেতা-কর্মীরা ত্যাগ করতে শেখে, জীবন দিতে শেখে, ব্যবসা হারাতে শেখে, চাকুরী হারাতে শেখে, গনতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য। সেই দলকে কেউ কখনো নিশ্চিহ্ন করতে পারেনা।

সেই দল বিএনপি আজকে শক্তিশালী দল, সেই শক্তিকে ভালো কাজে লাগাতে হবে। কুড়িগ্রামের উলিপুরে শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসভায় কথাগুলো বলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় তিনি আরও বলেন, আমাদের নেতারা পুলিশের হাতে ও পুলিশ হেফাজতে নিহত হয়েছেন। জেল খানায় চিকিৎসার অভাবে নিহত হয়েছেন। বিএনপির ৬০ লক্ষের অধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমাদের অধিক সময় কেটেছে কোর্টের মধ্যে। এই আন্দোলনের সফলতা শেখ হাসিনার পলায়ন পরবর্তী সময় থেকে এই পর্যন্ত যে আন্দোলন গুলো হচ্ছে আমরা সেগুলো নিয়ে কোন বিতর্ক সৃষ্টি করতে চাই না।

বাংলাদেশের মানুষ ঐক্যবদ্বভাবে গত ১৭ বছর লড়াই করেছেন। শেষ পর্যন্ত আগষ্টের ৫ তারিখ আমরা সবাই মিলে এই আন্দোলকে সফল করেছি। সুতরাং আন্দোলনে কার কতটুকু কৃতিত্ব এই বিষয়ে কোন বির্তক সৃষ্টি করা বিএনপির কোন ইচ্ছা নাই। আর কারো যদি কোন ইচ্ছা থাকে তাহলে তারা এই আন্দোলনের প্রতি অসম্মান জানাবে। এই আন্দোলন স্বল্প মেয়াদী কোন আন্দোলন ছিল না। এই আন্দোলন দীর্ঘমেয়াদী আন্দোলন। এই আন্দোলনের কৃতিত্ব আমরা বাংলাদেশের সবাইকে দিতে চাই। বিএনপি একা নিতে চায় না।

কিন্তু কেউ যদি এই আন্দোলনের কৃতিত্ব হাইজ্যাক করে মনে করেন, তারাই সব করেছে তাহলে তারা এই আন্দোলনের প্রতি অসম্মান জানাবে। উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, চেয়ারপার্সনের ফরেন এ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইসহান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, উলিপুর পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকার, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভল, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন প্রমুখ। এ সময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিএনপির মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit