শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

রামগড়ে থানা পুলিশের বিশেষ অভিযানে  ২টি অস্ত্রসহ ইউপিডিএফের চিফ কালেক্টর  গ্রেপ্তার।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৭৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :  খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্র পাড়া হতে পিস্তল ও এলজিসহ সুবেল ত্রিপুরা প্রকাশ সজল (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিনের নির্দেশনায় রামগড় থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল  ভোর ৪টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্রপাড়ায় অভিযান চালিয়ে ।

একটি মামলার সাজাপ্রাপ্ত ও অপর তিনটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী সুবেল ত্রিপুরা প্রকাশ সজল (২৮) কে  পুলিশ তার বসতঘর তল্লাশি করে দেশিয় তৈরি একটি পিস্তল, একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করে।পুলিশ জানায়, সজল ইউপিডিএফের মূল গ্রুপের প্রধান চাঁদা কালেক্টর ছিল।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গ্রেফতারকৃত সুবেল ত্রিপুরা প্রকাশ সজলের বিরুদ্ধে থানায় অস্ত্রসহ বিভিন্ন অপরাধের ৪টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তার তিন বছরের সাজা হয়। চারটি মামলায়ই সে পরোয়ানাভূক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে  মামলা রুজু করা হয়েছে।খাগড়াছড়ি আদালতে সোর্পদ করার পর আদাল তাকে জেলা কারাগারে পাঠান।

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit