মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

আনোয়ারুল কবির কে আহবায়ক ও সালাম গফফার ছন্দ কে সদস্য সচিব করে দীর্ঘ ১৬ বছর পর শার্শা প্রেস ক্লাবের কমিটি গঠন

 মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা : দীর্ঘ ১৬ বছর পর যশোরের শার্শা প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ক্লাবের এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতি ক্রমে পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে ৯ সদস্য বিশিষ্ঠ একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটিতে আনোয়ারুল কবিরকে আহবায়ক,মোঃ মতিয়ার রহমান মতিনকে যুগ্ম আহবায়ক ওমোঃ আব্দুস সালাম গফফার ছন্দকে সদস্য সচিব করা হয়।

কমিটিতে অন্য সদস্যরা হলেন,মোঃ মামুনুর রশিদ,মোঃ তরিকুল ইসলাম,সেলিম রেজা, ইসমাইল হোসেন, হিরোন আহম্মেদ ও জুলফিকার আলী জুলু। সভায় আগামী ১ সপ্তাহের মধ্যে প্রেস ক্লাব শার্শার কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।উল্লেখ্য গত ২০০৯ সালে শার্শার কতিপয় সাংবাদিক নামধারী ব্যাক্তি সাংবাদিক পরিচয়ে শার্শা প্রেস ক্লাবের তালা ভেঙ্গে তাদের দখলেনেয়।সেই সাথে প্রেস ক্লাবের নামে বিভিন্ন ভাবে সরকারী/বেসরকারী অফিস ও প্রতিষ্ঠানে চাঁদাবাজী শুরু করে। গত ৫ আগষ্টের পর ঐপ্রেস ক্লাব দকলের সাথে জড়িতরা এখন গা ঢাকা দিয়েছে। তাদের কারো এখন দেখা যাচ্ছে না।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit