সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

রোনালদো-ব্রুনোদের ছাড়াই ক্রোয়েশিয়ার মোকাবিলায় পর্তুগাল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : এদিকে, পর্তুগালের বিপক্ষে জয় দিয়েই কোয়ার্টার ফাইনালে পা রাখতে চায় ক্রোয়েশিয়া। এছাড়া, আরেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্পেন। দুটি ম্যাচই শুরু হবে রাত পৌঁনে ২টায়।

নেশন্স লিগে রীতিমতো উড়ছে পর্তুগাল। ৫ ম্যাচের ৪টিতে জয় নিয়ে গ্রুপ ওয়ানের শীর্ষে তারা। ১৩ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে পর্তুগাল। এবার জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে রবার্তো মার্তিনেজের শিষ্যরা।
 
পরবর্তী রাউন্ড নিশ্চিত হওয়ায় এ ম্যাচে বেশ কিছু তারকা ফুটবলারকে বিশ্রামে রাখার পরিকল্পনা পর্তুগাল কোচের। টানা ম্যাচের ধকল কাটিয়ে উঠতে বিশ্রামে রাখা হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। সিআরসেভেন ছাড়াও ডাগ আউটে থাকছেন ব্রুনো ফের্নান্দেজ ও পেদ্রো নেতো। তাদের পরিবর্তে জোয়াও ফেলিক্সের সঙ্গে আক্রমনভাগে সুযোগ পেতে পারেন ফাবিও সিলভা, ট্রিনকাও, কোনসিওকাওকে। আক্রমণভাগে রোনালদোর শূন্যতা থাকলেও নিজেদের সেরাটা দিয়ে জয়ের লক্ষ্য পর্তুগিজদের।
 
সংবাদ সম্মেলনে জোয়াও কানসেলো বলেন, ‘কোচ এ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তার হয়ে প্রতিনিধিত্ব করব। এছাড়া ব্রুনো ফের্নান্দেজ ও পেদ্রো নেতোও পরিকল্পনায় থাকছেন না। আমরা আমাদের সেরাটা দিতেই মাঠে নামব। জয়ের লক্ষ্য থাকবে।’
 
তারকাবিহীন পর্তুগালকে জয় পেতে চ্যালেঞ্জ নিতে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। তবে এ ম্যাচে অন্যদের নিয়ে কাজ করা সুযোগ দেখছেন কোচ রবার্তো মার্তিনেজ। তিনি বলেন, ‘গ্রুপ পর্ব আমরা সর্বোচ্চ পর্যায়ে থেকে শেষ করতে চাই। এটা শুধু একটা ম্যাচই নয়, এটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। আশা করছি, এটা অনেক চ্যালেঞ্জিং হবে। ক্রোয়েশিয়ার বাছাই উতরাতে ইতিবাচক ফলাফল প্রয়োজন।’
 
এদিকে, ৫ ম্যাচে ২ জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে ক্রোয়েশিয়া। পরবর্তী রাউন্ডে পৌঁছাতে এক পয়েন্টই যথেষ্ট ক্রোয়েশিয়ার। এতে পর্তুগালের বিপক্ষে ড্র করলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে তারা। তবে ১ পয়েন্ট নয়, পূর্ণ ৩ পয়েন্টের পরিকল্পনা নিয়েই মাঠে নামবে লুকা মদ্রিচের দল।
 
মদ্রিচ বলেন, ‘পর্তুগাল এমন একটি দল যারা এখান থেকে দুটি দল তৈরি করতে পারে। তবে আমাদের সেরাটা দিয়ে ভালো ফলাফল নিয়ে আসতে হবে। কারণ পোল্যান্ডের ম্যাচে কি হয়, সেটার জন্য আমরা নির্ভর করতে চাই না।’
 
এদিকে গ্রুপ ফোরের আরেক ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্পেন। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশরা। তাই নিয়মরক্ষার এ ম্যাচে বেশ কিছু ফুটবলারকে বিশ্রামে রাখছেন কোচ লুইস দে লা ফুন্তে। তবে, সুইজারল্যান্ড গ্রুপের তলানিতে থাকায় এ ম্যাচে সহজ জয়ের পরিকল্পনা স্পেনের।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit