বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান? ‘উনি কি গালি দিলেন না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না’ রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বন্ধুসহ প্রবাসীর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কাতার প্রবাসী মো. আশিক নূর (৩৫) ও সোলেমান (৩৫) নামের দুই বন্ধু নিহত হয়েছেন।

রোববার রাত ৯টায় দিকে জামালগঞ্জ উপজেলা সদর থেকে গ্রামে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

আশিক নূর উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামের শুকুর আলীর ছেলে এবং সোলেমান একই গ্রামের তারা মিয়ার ছেলে।

জামালগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর এবং

নিহত আশিক নূরের স্ত্রীর বড় ভাই উপজেলার হাওরিয়া আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান রেজা জানান, আশিক নূর রাতে জরুরি কাজে বন্ধু সোলেমানকে নিয়ে গ্রামের বাড়ি আলীপুর থেকে উপজেলার সাচনা বাজারে যাচ্ছিল। রাত ৯টার দিকে বেহেলী-সাচনা বাজার সড়কের রাজারপুর ব্রীজের কাছে গেলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় মোটরসাইকেলসহ দুই বন্ধু সড়কের নীচে পড়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক নূরকে মৃত ঘোষণা করেন এবং সোলেমানকে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে সোলেমান মারা যান।

সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিরুপম সোলেমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit