বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ

হাসিনার সঙ্গে ফোনালাপ, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপসহ বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম।

জাহাঙ্গীর গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। এছাড়া জাহাঙ্গীর সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন। তার রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করাসহ ফোনালাপের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীরা মিলে ৩ আগস্ট গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ওইদিন থেকে তিনি ও তার লোকজন আত্মগোপনে চলে যান।

এরপর জাহাঙ্গীর আলম গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে এলে প্রশাসন তাকে গ্রেপ্তারের তৎপরতা চালাতে থাকে। এর প্রেক্ষিতে গত শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার মান্দায় তার বোনের বাসা থেকে গ্রেপ্তার করে। পরদিন শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

এদিকে, জাহাঙ্গীরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের সেই ক্লিপটি তার ফেসবুক অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যায়নি।

অপরদিকে, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলও টেলিফোনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit