বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় রবিউল ইসলাম (৪৫) নামে একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর এলাকায় ঝুমুরের ইটভাটার নিকট এ দূর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক একই ইউনিয়নের নারানপুর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুল শিক্ষক রবিউল ইসলাম মোটরসাইকেল যোগে ঝাউদিয়া নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে মিরপুর-দৌলতপুর সড়কের সংগ্রামপুর ঝুমুরের ইটভাটার নিকট দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্কুল শিক্ষক রবিউল ইসলাম নিহত হন। এসময় স্থানীয়রা ট্রাকটি আটক করে রাখে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্র্রাকসহ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর থানার এস আই খসরু জানান, দৌলতপুর-মিরপুর সড়কের সংগ্রামপুর এলাকার ঝুমুরের ইটভাটার সামনে দ্রুতগামী ট্রাকের চাপায় স্কুল শিক্ষক রবিউল ইসলাম নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর বলেন,নিহত স্কুল শিক্ষকের মরদেহ ময়না তদন্ত হবে কিনা এখনও সিদ্ধান্ত হয়নি। নিহতের পরিবার দৌলতপুর ইউএনও ও জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট আবেদন করে ছাড়পত্র নিয়ে আসলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit