শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

চৌগাছায় বিনামূল্যে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিনামূল্যে হাইব্রিড ইরি-বোরোর ধানের বীজ বিতরণ করা হয়েছে। রবিবার ১৭ (নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ বিতরণ করা হয়।প্রণোদনার বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। উপজেলা অতিরিক্ত কৃষিসম্প্রসারণ অফিসার মিজানুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা উপ-সহকারী (উৎভিদ সংরক্ষণ) কর্মকর্তা শামিম খান, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, তাপস কুমার, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, গোলাম হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি অফিসের তথ্য কর্মকর্তা ফয়সাল খান জানান, উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ২ হাজার ৩৫০ জন কৃষক জন প্রতি ২ কেজি করে এই প্রণোদনার হাইব্রীড জাতের ধান বীজ পাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, প্রণোদনা দেয়ার মাধ্যমে বোরো আবাদে একধাপ এগিয়ে গেলো কৃষকরা। এতে চাষিদের মধ্যে আগ্রহ বাড়বে। তিনি বলেন যারা বোরোর আবাদ করেন সে সকল কৃষককেই প্রণোদনার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit