সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

১৬ বছর ধরে শেকলে বন্দি রতনের জীবন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : গত ১৬ বছর ধরে শেকলে বন্দি জীবনযাপন করছেন দুর্ঘটনায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারানো ২৪ বছর বয়সী যুবক রতন বাড়ৈ। দরিদ্র পরিবারে আর্থিক সংকটের কারণে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

রতন বাড়ৈ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের প্রয়াত চিত্তরঞ্জন বাড়ৈর ছেলে।

রতন বাড়ৈর মেজ বোন সীমা বাড়ৈ বলেন, ছোট বেলায় আমার ভাই রতন বাড়ৈ সুস্থ ছিল। ৮ বছর বয়সে খেলতে গিয়ে গাছের শিকড়ের সাথে লেগে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। চিকিৎসা করলে একটু সুস্থও হয়। পরে আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা হয়নি। বাবার মৃত্যুর পর চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসা সেবা না পেয়ে দিনে দিনে রতনের পাগলামি বেড়ে যায়। সে বাড়িঘর ভাঙচুর, আসবাবপত্র তছনছ, মানুষজন দেখলেই সে তাদের উপর হামলা করে কামড় দেয়। এ কারণে রতনের মা-বোনরা ঘরের পেছনে একটি টিনের চালা ঘরে রতন বাড়ৈকে দীর্ঘ ১৬ বছর ধরে কোমড়ে শিকল বেঁধে তালা দিয়ে রেখেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন বলেন, জেলা প্রশাসকের সাথে কথা বলে রতন বাড়ৈর চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ ছাড়াও চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হলে তাও দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit