শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

যুক্তরাষ্ট্রে ওড়ার আগে প্লেনে গুলি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর থেকে প্লেনটির ওড়ার প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল। ঠিক সে সময় প্লেনটিকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। 

আজ শনিবার বিমান সংস্থা সাউথওয়েস্ট এয়ারলাইন্স বিবৃতি দিয়ে জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি। কে বা কারা গুলি ছুড়েছেন, তা খুঁজে দেখা হচ্ছে।

সাউথওয়েস্ট এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে ২৪৯৪ বিমানটি ডালাস থেকে ইন্ডিয়ানাপোলিসের উদ্দেশে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। সে সময় বোয়িং প্লেনের ডান দিকে ডেকের নিচে একটি বুলেট এসে লাগে। এই ঘটনায় কেউ হতাহত হননি। গুলি লাগার পরেই পুলিশকে খবর দেওয়া হয়। বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

পুলিশ তদন্তে নেমেছে। রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমান লক্ষ্য করে কোথা থেকে গুলি ছুটে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, উড়োজাহাজটি ছিল সাউথওয়েস্ট এয়ারলাইনসের। উড্ডয়নের আগে উড়োজাহাজটি ধীরে ধীরে যখন চলছিল তখন সামনের দিকে থেকে গুলি করা হয়। তাৎক্ষণিকভাবে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি ফটকে ফিরিয়ে আনা হয়। পরে যাত্রীদের নিরাপদে নামানো হয়।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit