রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

শেষ মুহূর্তের গোলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ ড্রয়ের দিকে এগুচ্ছিল। ঠিক তখনই বাংলাদেশের ত্রাতা হয়ে এলেন পাপন সিং। তার অতিরিক্ত সময়ের গোলে চার ম্যাচ পর আবার কিংস অ্যারেনায় জয় পেল বাংলাদেশ। তাতেই ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয় ও শেষটিতে পিছিয়ে থেকেও ২-১ জয় পেল লাল-সবুজের প্রতিনিধিরা। পাপনের আগে মজিবর রহমান জনি সমতাসূচক গোলটি করেছিলেন।

শনিবার (১৬ নভেম্বর) কিংস অ্যারেনায় প্রথমেই এগিয়েছিল মালদ্বীপ। তবে প্রথমার্ধের শেষ সময়ে দুর্দান্ত শটে দলকে সমতায় ফেরান মজিবর রহমান জনি। আর ম্যাচের শেষ সময়ে গোল করে দলকে জয় এনে দেন পাপন সিং।

এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে মালদ্বীপের বক্সে হানা দেয় বাংলাদেশ। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন জনি। তবে তার দেওয়া পাস থেকে সুবিধা আদায় করে নিতে পারেনি স্বাগতিকরা। তবে তপু বর্মনের ভুল পাস থেকে ঠিকই ফায়দা তুলে নেয় মালদ্বীপ।

১৮তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে মালদ্বীপকে এগিয়ে দেন আলি ফাসির। ১-০ গোলে পিছিয়ে পড়ে স্বাগিতকরা। বক্সের বা প্রান্ত থেকে দেওয়া তপুর পাস বাংলাদেশের বক্সে পেয়ে যায় মালদ্বীপ। এরপর তপু আর সাদ উদ্দিনকে কাটিয়ে স্বাগতিক গোলরক্ষক মিতুলকে পরাস্ত করেন আলি ফাসির।

এর গোল শোধ করতে মরিয়া ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪০তম মিনিটে রাকিবের আড়াআড়ি ক্রস থেকে গোলমুখে শট নেন ফাহিম। মালদ্বীপের গোলরক্ষক হুসাইস শারিফ ফিস্ট করলে বক্সেই বল পান মোরসালিন, কিন্তু গোল করতে পারেননি তিনি।

৪৩তম মিনিটে মোরসালিনের সঙ্গে ফাহিমের দেওয়া নেওয়ার পর বল পেয়ে যান জনি। সামনে থাকা প্রতিপক্ষের চারজন ডিফেন্ডারকে বোকা বাকিয়ে জোরালো শট নেন তিনি। মালদ্বীপের গোলরক্ষক ডান দিকে ঝাপিয়ে আটকানোর চেষ্টা করলেও বলের নাগাল পাননি তিনি। এতে ১-১ গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশ। কিন্তু ফিনিংসের অভাবে গোল করতে পারছিল না স্বাগতিকরা। ৮৭তম মিনিটে মাঝমাঠের পরে ফ্রি কিক পায় বাংলাদেশ। ফ্রি কিকের বলে মাথা ছোঁয়ান ডিফেন্ডার তপু। কিন্তু পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায় বল।

নির্ধারিত সময়ের পরে ৭ মিনিট অতিরিক্ত সময় পায় দুই। আর তাতে বাজিমাত করে বাংলাদেশ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে দলকে জয়ে এনে দেন পাপন সিং। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit