শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

চৌগাছায় আওয়ামীলীগ নেতার পরকীয়া প্রেমিকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা! এলাকায় নানা গুনজন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আল-মামুন নামে এক আওয়ামীলীগ নেতার পরকীয়া প্রেমিকা শাকিলা শিলা (২৪) নামে এক নারী এনজিও কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় নানা গুনজন ছড়িয়ে পড়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পৌর শহরের থানা পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পতিত সরকারের উপজেলার হাকিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতিক পাওয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আল মামুনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে শাকিলা শিলা নামে এক এনজিও কর্মী। দীর্ঘ দিন তাদের মধ্যে এ সম্পর্ক চলে আসছিল। বিষয়টি জানা জানি হলে পারিবারিক ভাবে শালিশ বৈঠকের মাধ্যমে তা নিস্পিত্তি করার চেষ্টা করা হয়। তাতেও তাদের পরকীয়া বন্ধ না হওয়ায় আওয়ামীলীগ নেতা আল মামুনের স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দেয়।

এ পর থেকে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক আরো গভীর হয়ে উঠে। এক পর্যায়ে আওয়ামীলীগ নেতা আল মামুন তাকে শহরের থানা পাড়ায় দুবাই প্রবাসী মিজানুর রহমানের বাড়ীর ৪র্থ তলায় ভাড়ায় রাখেন। প্রায় আওয়ামীলীগ নেতা আল মামুন এ বাসায় রাত্রী যাপন করতেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান, ঘটনার দিন সকালেও আওয়ামীলীগ নেতা আল মামুনকে ঐ বাড়ী থেকে বের হয়ে যেতে দেখেছেন তারা। নিহত শাকিলা শিলা উপজেলার হাকিমপুর গ্রামের সোনা খাঁর মেয়ে ও পেশায় একজন এনজিও কর্মী ছিলেন। এ বিষয়টি নিয়ে এলাকায় নানা গুনজন ছড়িয়ে পড়েছে।

নিহতের ছোট বোন তানিয়া জানান, আমার বোন শিলার দুই জায়গায় বিবাহ হয়েছিল আওয়ামীলী নেতা আল মামুনের জন্য সে সংসার করতে পারেনি। পরে সে আরর্স বাংলাদেশ এনজিও অফিসে চাকুরী নেয়। মামুনের কারণে এক মাস পূর্বে তার চাকুরীও চলে যায়। ফলে শিলা আওয়ামীগীল নেতা মামুনকে বিয়ে জন্য অনুরোধ করতে থাকে। এক পর্যায়ে মামুন তাকে চৌগাছা শহরের থানা পাড়ায় প্রবাসী মিজানুর রহমানের বাড়ীতে ভাড়ায় রাখেন। আজ শনিবার দুপুরে খবর পেয়ে এসে দেখি শিলা নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে এ মৃত্যুর জন্য আল মামুন দায়ী।

বাড়ী মালিক মিজানুর রহমানের শশুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বলেন, শিলা বাসাভাড়া নেওয়ার জন্য আমার হাত পা জড়িয়ে ধরে ভাড়া নেয়। শিলা বলে আমাকে না বলবেন না আমি আপনার মেয়ের মত। পরে জানতে পারি তার এখানে মামুন যাতায়াত করত। চৌগাছা থানার ওসি তদন্ত কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য যশোর পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit