সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক  : ঢাকা থেকে বরগুনা জেলার আমতলী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢালিউডের চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এসময় রুবেল ছাড়াও আরও ৮ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নায়ক রুবেলের ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা ফায়ার সার্ভিস এর ইন্সপেক্টর ওহিদুজ্জামান। তিনি জানান, শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নায়ক রুবেলের ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

জানা যায়, বরগুনা জেলার আমতলীতে একটি কারাতে ক্লাবে যাওয়ার জন্য নায়ক রুবেল একটি মাইক্রোবাসে (হায়েস) ঢাকা থেকে সকালে রওনা হন। তাদের মাইক্রোবাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার এলাকায় আসলে বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাড়ের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে নায়ক রুবেলসহ তার সাথে থাকা ৮ জন আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এখবর ছড়িয়ে পড়লে রুবেলকে দেখার জন্য হাসপাতালে ভিড় করেন ভক্তরা। রুবেলকে এক কাছ থেকে দেখতে পেরে খুশি রুবেল ভক্তরা।

চিত্রনায়ক রুবেলকে মাদারীপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় তার শরীরের কিছু অংশ কেটে গেলেও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

সড়ক দুর্ঘটনার বিষয়ে কোন কথা বলতে রাজি হননি নায়ক রুবেল। মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি ঢাকায় রওনা হন।

১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক রুবেলের। তার প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়।

এরপর ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মুখোশ’সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রুবেল। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই ছিল হিট।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit