শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নতুন গান মুক্তির আগে কেন খুব ভয়ে থাকেন বাদশা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশা। র‌্যাপ গান গেয়ে জনপ্রিয়তা পেলেও আজকাল হালকা চালের বিভিন্ন রকম গান গাইতে শোনা যায় এই গায়ককে। এই মুহূর্তে আবার ইন্ডিয়ান আইডল-এর নতুন সিজনের বিচারকের আসনেও দেখা যাচ্ছে তাকে। তবে আবার ২০২০ সালে বাংলার লোকশিল্পী রতন কাহারের ‘বড়লোকের বিটি লো’ গানটিকে নিজের অ্যালবামে ব্যবহার করে তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন শিল্পী। কারণ, গানটি নিলেও মূল স্রষ্টা রতন কাহারকে শুরুতে কৃতিত্ব দেননি তিনি, পরে অবশ্য ভুল শুধরে নেন, ক্ষমাও চেয়েছিলেন বাদশা।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে বাদশার নতুন গান ‘মোরনি’। সেই গানের লঞ্চের সময় বৃহস্পতিবার বাদশা বলেন, আজকাল যে কোনো গান মুক্তির আগে তিনি ভয়ে থাকেন। কিন্তু কেন? ঠিক কী বলেছেন বাদশা? তিনি বলেন, প্রতিটি গানের আগে আমি ভয় পাই। আমার মনে হয়, হয়ত কেউ এটা শুনবে না। গত দশ বছরে আমি শিখেছি দর্শক আপনাকে ভালোবাসেন একটি কারণে। তারা যা পছন্দ করেন সেটা নয়, বরং আপনি আপনার হৃদয়ের গভীর থেকে যা তৈরি করতে চান সেটা যদি তাদের দেন, তাহলেই দর্শক আপনাকে ভালোবাসা দেবেন। আর এই কারণেই শ্রোতারা আপনাকে ভালোবাসেন।

বাদশার কথায়, আমি যেটা ভালোবাসি, যদি সেটা করতে থাকি, যদি আমি আমার সঙ্গীতের প্রতি সৎ থাকি, তাহলে সেটা দ্রুত কিংবা ধীর যে লয়েরই গান হোক না কেন, তাহলে সেটা আজ, আগামীকাল বা এমনকি পরেও লোকজন শুনবেন, ভালোবাসবেন। এটাই প্রত্যেক শিল্পীর চাওয়া উচিত। যশ চোপড়ার রাজস্থানের প্রেক্ষাপটে তৈরি ছবি ‘লামহে’-র ‘মোরনি বগা মা বোলে’-র নতুন সংস্করণ হল বাদশার নতুন ‘মোরনি’। মূল গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর এবং ইলা অরুণ, সুর করেছেন শিব-হরি এবং লিখেছেন আনন্দ বক্সী। যেটা কিনা শ্রীদেবী, অনিল কাপুর এবং অরুণের উপর চিত্রায়িত হয়েছিল। সম্প্রতি রেকর্ড লেবেল সারেগামার ব্যানারে শর্ভি যাদবের সঙ্গে ‘মোরনি’ গানটি গেয়েছেন বাদশা।

বদশা বলেন, আমার পূর্বপুরুষরা রাজস্থানের আর তাই এই গানটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটি আমার প্রিয় গানগুলোর একটি। সারেগামা, যশরাজ ফিল্ম যথেষ্ঠ সদয় ছিল এটা নতুনভাবে আনার জন্য। এই গানটি নিয়ে কিছু করতে পারাটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। এটা একটি লোকগীতি, কিন্তু সেই ছবির কারণে গানটি এখনো সবার মনে গেঁথে রয়েছে।’ 

প্রসঙ্গত ‘মোরনি’র সংগীত প্রযোজনা করেছেন হিতেন। এর মিউজিক ভিডিওতে ‘আশা কোদা’ খ্যাত প্রীতি মুখুন্দন এবং বাদশা রয়েছে। প্রসঙ্গত, এর আগে ‘কর গয়ি চুল’, ‘প্রপার পাটোলা’, ‘জুগনু’, ‘পাগল’-এর মতো গানের জন্য পরিচিত পান বাদশা। এই গায়ক-গীতিকার বলেন, বছরের পর বছর ধরে তিনি নিজের সহজাত প্রবৃত্তিকে বিশ্বাস করতে এবং নিজের কাজের প্রতি সৎ থাকতে শিখেছেন।

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit