শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

শার্শায় সন্ত্রাসী, ভাংচুর ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদ করায় জামায়াত কর্মিকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যহতি : কর্মিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় সন্ত্রাসী,দোকান ভাংচুর ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদ করায় লুৎফর রহমান নামে এক জামায়াত কর্মিকে দলের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যহতি দেওয়ায় সাধারন কর্মিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শার্শার কুলপালা গ্রামে। এক লিখিত অভিযোগে জানাগেছে, গত ৫ আগষ্টের পর দিন শার্শার কুলপালা গ্রামে বিএনপি দলের নেতা কর্মিরা আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিল ও ভাংচুর চালায়। এ সময় ঐ কর্মকান্ডে যোগ দেন জামায়াত কর্মি মোঃ রমজান আলী। বিষয়টি অবগত হয়ে জামায়াত কর্মি লুৎফর রহমান তার সহ কর্মি রমজান আলীকে ভাংচুর,ও সন্ত্রাসী কর্মকান্ড না করতে অনুরোধ করে। এ সময় জামায়াত কর্মি রমজান আলী ক্ষিপ্ত হয়ে লুৎফর রহমানকে অশ্লিল ভাষায় গালিগালাজ করে ও জুতা দিয়ে মারতে যায়। এসময় উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগে লুৎফর রহমান বলেন ঘটনাটি তিনি শার্শা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক মাওঃ মিজানুর রহমানসহ কয়েক জন নেতাকে অবহিত করেছেন।

এমন ঘটনার ৭/৮দিন পর বিষয়টি কোন কিছু না জেনে তদন্ত না করে শার্শা ইউনিয়ন জামায়াতের আমির মোঃ হাসানুজ্জামান কুলপালা গ্রামে যেয়ে জামায়াত কর্মি লুৎফর রহমানের সাংগঠনিক ভাবে সকল কর্মকান্ড থেকে অব্যহতি দেন। এমন ঘটনায় সাধারন কর্মিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কারনে কুলপালাসহ পাশের গ্রাম গুলোতে সাংগঠনিক কর্মকান্ড ব্যহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।এ ব্যাপারে জানতে চাইলে শার্শা ইউনিয়ন জামায়াতে আমির হাসানুজ্জামানের ব্যবহারিত ফোন বন্ধ পাওয়া যায়।এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা জামায়াতের একনেতা বলেন ঘটনাটি শার্শা জামায়াত অবগতনেই। তবে অভিযোগপেলে তা তদন্ত কওে ব্যবস্থানেওয়া হবে। বিষয়টি দলীয় ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সাধারন কর্মিরা জেলা নেতৃবৃন্দের দৃষ্টি কামনা করেছেন।
কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit