সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

নিজের নাম বদলে ফেললেন আম্বানি পুত্রবধূ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রাধিকা মার্চেন্ট। অনন্ত-রাধিকার রাজকীয় আয়োজনের বিয়েতে উপস্থিত ছিলেন বলিউড-হলিউডের তারকা ছাড়াও বিশ্বের নামজাদা সব তারকা। বিয়ের চার মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যেই জানা গেল, আম্বানির পরিবারে নতুন অতিথি আসতে চলেছে । খুব শিগগির মা হতে চলেছেন রাধিকা মার্চেন্ট। অবশ্য বেশ কিছু দিন আগে থেকেই চলছিল এ জল্পনা।

এদিকে আম্বানি পুত্রবধূ রাধিকা নাম বদলে ফেলেছেন। বিয়ের পর এই প্রথমবার নিজের নাম বদলে ফেললেন আম্বানি পরিবারের ছোট বউ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম রাধিকা মার্চেন্ট থেকে বদলে রাধিকা আম্বানি করেন তিনি। এই বদলটি সামনে আসতেই শোরগোল নেটমাধ্যমে। সামাজিকমাধ্যমে রাধিকা মার্চেন্টের নাম পরিবর্তনের পর তা জানতে গুগলে ৫ হাজারের বেশি সার্চ হয়েছে। প্রায় ১০০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সার্চ।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি খবর চাউর হয়েছে— রাধিকা মার্চেন্ট সন্তানসম্ভবা। নবাগত পৃথিবীর আলো দেখতে খুব বেশি দিন নেই বলে জানা গেছে। কান পেতে শোনা— আগামী ফেব্রুয়ারিতেই নাকি ভূমিষ্ঠ হবে অনন্ত ও রাধিকার সন্তান। যদিও আম্বানি পরিবারের তরফ থেকে এমন কোনো কথা নিশ্চিত করা হয়নি। কোনো কোনো মহল এটিকে ভুয়া বলেও দাবি করছেন।

উল্লেখ্য, নিজের ৩০তম জন্মদিন জাঁকজমক করে উদ্যাপন করেছেন রাধিকা আম্বানি। মুম্বাইয়ের অ্যান্টিলিয়ার বাসভবনে আম্বানিবধূ হিসেবে তার প্রথম জন্মদিন উদ্যাপন হয়েছে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত এ উদযাপনে কেক কেটে জন্মদিন পালন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৪,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit