রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরা সেই ‘পাঞ্চ’ এখন কেমন আছে? বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র

বোমা হুমকিতে কলকাতাগামী ইন্ডিগো ফ্লাইটের রায়পুরে জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হুমকির খবর পেয়ে ছত্তীসগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। ফ্লাইটটি মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতার দিকে যাচ্ছিল।

১৮৭ জন যাত্রী এবং ৬ জন ক্রু সহ ১৯৩ জন আরোহী নিয়ে চলা এই ফ্লাইটে বোমা থাকার সম্ভাবনায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। বৃহস্পতিবার সকালে রায়পুরের পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং যাত্রীদের নামিয়ে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি শুরু করে।

রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং জানান, বোমা হুমকির পরিপ্রেক্ষিতে বিমানটিকে রায়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বিমানটি সকাল ৯টার পর রায়পুরে অবতরণ করে, যেখানে বোম্ব স্কোয়াড ও কারিগরি কর্মীরা বিমানটি পরীক্ষা করেন। বিমানবন্দরের নিরাপদ স্থানে বিমানের ভেতরে তল্লাশি চালিয়ে কোনও বিস্ফোরক পদার্থ বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি, তবে তল্লাশি অব্যাহত রয়েছে।

সম্প্রতি ভারতের বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে ক্রমবর্ধমান বোমা হুমকি দেখা যাচ্ছে। গত দুই সপ্তাহে পাঁচ শতাধিক ফ্লাইটে বোমার গুজব ছড়ানো হয়েছে। এসব হুমকি যাচাই করে দেখা গেছে বেশিরভাগই মিথ্যা, তবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিটি হুমকি পরীক্ষা করা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সতর্ক পদক্ষেপ নিচ্ছে এবং এই গুজবের উৎস সন্ধানে তদন্ত চালাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit