রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিপাইনে টাইফুন উসাগির আঘাত : হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  টাইফুন উসাগি বৃহস্পতিবার ফিলিপাইনের ইতোমধ্যে বিপর্যস্ত উত্তরাঞ্চলে আঘাত হানায়, কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চল  থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে তৎপর হয়েছে।

ম্যানিলা থেকে এএফপি জানায়, উসাগি কাগায়ান প্রদেশের বাগাও শহরে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার  বাতাসের বেগে গ্রিনীচ মান সময় ০৫৩০ টায় আঘাত হানে। জাতীয় আবহাওয়া বিভাগ বলেছে, মাত্র তিন সপ্তাহের মধ্যে এটি দেশে আঘাত হানা পঞ্চম ঝড়।

ধারাবাহিক ৪টি ধ্বংসাত্মক ঝড়ে ইতোমধ্যেই দেশটিতে ১৫৯ জনের মৃত্যু হয়েছে এবং জাতিসংঘকে মারাত্মক ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলির জন্য ৩ কোটি ২৯ লাখ  ডলার সাহায্যের অনুরোধ করা হয়েছে।

প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জরুরি নগদ সহায়তা প্রদানের জন্য ঝড়-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন ও বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার আদেশ মেনে চলার আহ্বান জানান। স্থানীয় সরকারগুলো ৪০হাজার লোককে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন কাগায়ানের বেসামরিক প্রতরক্ষা প্রধান রুয়েলি  রেপসিং।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit