বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ

যুবকের পেটে এক্স-রে করে মিলল ৮ সোনার বার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : খুলনায় ৮ পিস স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল আওয়াল নামে ওই যুবকের পেটের মধ্যে ছিল স্বর্ণের বারগুলো। নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। পরে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো বের করা হয়। বুধবার রাত ১১টার দিকে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে আব্দুল আওয়ালকে (৩৬) গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা লবণচরাধীন সাচিবুনিয়া মোড় এলাকায় চেকপোস্ট বসান। তারা ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আবদুল আউয়ালকে আটক করেন; কিন্তু থানায় নিয়ে তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর ৮ স্বর্ণের বার বের করে দেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit