রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরা সেই ‘পাঞ্চ’ এখন কেমন আছে? বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র

‘তুমি আমার বোনের মতো’ বলে তামান্নাকে প্রত্যাখ্যান, কে সেই ছেলে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে অভিনেতা বিজয় বার্মার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। প্রেম নিয়ে লুকোছাপা করেননি তারা। অচিরেই জানিয়ে দিয়েছেন সম্পর্কে আছেন। ভারতের দক্ষিণী সিনেমায় তো বটেই, ভারত জুড়েই তামান্নার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। জানেন কি, এই তামান্নাকেই হতে হয়েছিল প্রত্যাখ্যাত! প্রেম নিবেদন করেছিলেন এক বুক আশা নিয়ে। তবে পাল্টা শুনতে হয়েছিল, ‘ধুর, তুমি তো আমার বোনের মতো’। কে সেই ছেলে? এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন তামান্না।

সেই সময় পঞ্চম শ্রেণিতে পড়েন অভিনেত্রী। তামান্না বলেন, ছেলেটি ছিল আমার এক কাছের বন্ধুর দাদা। ভীষণ ভালো লাগত তাকে। তবে, সেই কথা জানাতেই আমাকে সাফ জানিয়ে দিল, আমি নাকি তার বোনের মতো।

এ তো গেল ছোটবেলায় এক অসমাপ্ত প্রেমের মিষ্টি আখ্যান, তবে বিজয়ের আগে আরও দুইবার প্রেম এসেছিল তামান্নার জীবনে। তবে তা পূর্ণতা পায়নি।
তামান্নার কথায়, দু’বার মনে ভেঙেছিল। প্রথমটি ভাঙে কারণ, সেই সময় আমি খুব ছোট। ওই একটি মানুষের জন্য অনেক কিছু ত্যাগ করা আমার পক্ষে সম্ভব ছিল না। আর এরপর যার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, তার সঙ্গে থাকতে গিয়ে মনে হয়েছিল, ইনি বোধহয় আমার জন্য সঠিক নয়।

তবে, এই মুহূর্তে জীবনে ভালোবাসা খুঁজে পেয়েছেন তামান্না। প্রকাশ্যেই বিজয়ের হাত ধরে নানা পার্টি, অনুষ্ঠানে ঘুরতে দেখা গেছে তাকে। খুব শিগগিরই হয়ত বিয়ে করবেন তারা, টলিপাড়ার গুঞ্জন বলছে এমনটাই।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit