রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিরপরাধ ব্যক্তিদের আসামি করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে অনেক মামলা হচ্ছে, তাতে অনেক নির্দোষ ব্যক্তিকে আসামি করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের সজাগ হতে হবে। আমি বাহিনী প্রধানদেরও বলেছি, যারা এ ধরনের মামলা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে। খারাপ লোককে খারাপ বললে সেও মামলা করে দিচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। লে. জেনারেল জাহাঙ্গীর আলম আরও বলেন, এ ধরনের মামলা গ্রহণ না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছে। আর পুলিশ মামলা নিয়ে থাকলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগে পুলিশ বাদী হয়ে অনেক আসামি করত, এখন পুলিশ সেরকম কেস দেয় না, এখন দেয় সাধারণ মানুষ।

মব জাস্টিস প্রতিরোধে সরকার কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ সমস্যা সমাধানে জনসচেতনতা প্রয়োজন। পুলিশ বাহিনী সম্পর্কে তিনি বলেন, হারানো আস্থা ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ বিভাগ। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য প্রচার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন সংবাদ প্রচার করে গ্রহণযোগ্যতা হারিয়েছে ভারতীয় গণমাধ্যম। এ ব্যাপারে আপনারা (সাংবাদিকরা) সবসময় সজাগ থাকবেন। আপনারা (সাংবাদিকরা) সত্য রিপোর্ট দেন, আমরা যদি কোনো ভুল করি, আপনারা বলেন আমরা সেটা সংশোধন করব।

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এবার অবশ্যই একটা সুরাহা হবে, এখানে ৬ মাসের সময় দেওয়া হয়েছে। আর আইজিপির নির্দেশে নতুন একটি টিমও করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় বাংলাদেশ পুলিশের আইজি মো. ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit