বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছাত্র-শিক্ষকের সম্পর্ককে সুদৃঢ় করতে হবে….ইউএনও- মনজুর আলম। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধর্মীয় জ্ঞান প্রসারের পাশাপাশি নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি মনজুর আলম বলেন, মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বড় অবদান হলো সৎ ও আদর্শ নাগরিক গঠন। একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর তুলনায় বহুমাত্রিক যোগ্যতা ও উন্নত চরিত্রের অধিকারী হয় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে  প্রাক্তন ছাত্র সংসদের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, প্রাক্তন ছাত্র সংসদের উপদেষ্টা মো. আব্দুল জলিল, উপদেষ্টা জিয়াউর রহমান, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম ও গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জয়নাল আবেদীন প্রমুখ।
বর্ণিল এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক। এছাড়াও প্রাক্তন ছাত্র সংসদের উপদেষ্টা মো. রফিকুল ইসলাম ও আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, সভাস্থলে পৌঁছলে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করে বরণ করে নেয় প্রাক্তন ছাত্র সংসদের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার  ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি মনজুর আলম বলেন,  ছাত্র-শিক্ষকের সম্পর্ককে সুদৃঢ় করতে হবে।
ছাত্র শিক্ষকের সম্পর্ককে রাজনৈতিক ভাবে বিবেচনা না করারও আহবান জানান। ছাত্রীদের জরায়ু ক্যান্সারের টিকা দিতে উদ্বুদ্ধ করার আহবান জানিয়ে তিনি বলেন, সবার শারিরীক সক্ষমতা এক নয়, টিকা পরবর্তী সামান্য জ্বর হতে পারে। তবে এতে আতঙ্কিত হবার কিছু নেই। প্রাণঘাতি ক্যানসার রোধে এ টিকার বিকল্প নেই বলেও জানান তিনি। অনুষ্ঠানে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও প্রাক্তন ছাত্র সংসদের সদস্যসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit