রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যস্থল না করতে ইরানের প্রতি আহ্বান হামাসের আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের

ঢাকায় দূতাবাস স্থাপনে আগ্রহী আজারবাইজান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-২৯ এর সাইডলাইনে অনুষ্ঠিত হয় দুই সরকার প্রধানের বৈঠক।  

বৈঠকে আজারবাইজানের প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে আজারবাইজানের সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে নিজের অঙ্গীকারের বিষয়টি তুলে ধরেন। এছাড়া আগামী বছরের প্রথমে বাংলাদেশে আজারবাইজানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর কথাও জানান ইলহাম আলিয়েভ। এই সফরে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা ও চুক্তি হবে।
 
ড. ইউনূসকে আজারবাইজানের প্রেসিডেন্ট জানান, তার দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে ব্যাপকভাবে আগ্রহী। পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দুদেশের মধ্যে সম্ভাবনা দিন দিন বাড়ায় ঢাকায় আজারবাইজানের দূতাবাস স্থাপনের ব্যাপারেও আগ্রহী দেশটি।
 
ছাত্র আন্দোলনকারীদের নেতৃত্বে সংঘটিত জুলাই-আগস্ট বিপ্লবের প্রশংসা করে মাসব্যাপী এই আন্দোলনের ঘটনাপ্রবাহের খোঁজখবর রাখার কথাও জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার দায়িত্ব খুবই চ্যালেঞ্জিং। কিন্তু আমি জানি আপনি সে রকম একজন মানুষ যিনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন।’
 
প্রধান উপদেষ্টা ড. ইউনূসও এ সময় দুদেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, ‘যদি দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, নাগরিকদের পারস্পরিক যোগাযোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সহযোগিতা বৃদ্ধি পায় তাহলে উভয় দেশই উপকৃত হবে।’
 
এ সময় মধ্যএশিয়ার এই তেল সমৃদ্ধ দেশটিতে বাংলাদেশিদের আরও কর্মসংস্থানের ওপর জোর দেন ড. ইউনূস। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজানের জন্য নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক।

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit