শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ চাই না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে: আরাগচি কিউবার প্রেসিডেন্ট ও পরিবারের সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুদ্ধ থামাতে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির বিরল সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-বোটসহ ৫২ জনকে আটক করলো নৌবাহিনী যাত্রী ওঠার আগেই দুর্ঘটনা, মাটিতে আছড়ে পড়ল বোয়িং ৭৮৭-এর সামনের অংশ বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোপালপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর, ঘরবাড়িতে অগ্নিসংযোগ মে মাসে মব-গণপিটুনিতে নিহত ৩১, রাজনৈতিক সহিংসতায় ৫

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে বৃহস্পতিবার সকালে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান বিএনপি নেতারা। বিএনপির পক্ষ থেকে আহতদের চিকিৎসায় পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আহতদের সাথে দেখা করেন এবং তাদের চিকিৎসার অগ্রগতির খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকরা আহতদের ব্যাপারে বিএনপি নেতাদের অবহিত করেন।

পরে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, আহতরা চিকিৎসা পেলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি। বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে।

তিনি বলেন, আহতদের পরিস্থিতি এখনও ভালো নয়। কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয়। তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আজকে আহতদের পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর আগেও তাদেরকে সহযোগিতা করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে আহত আন্দোলনকারীদের সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit