শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন

দিন শুরুর আগে জেনে নিন কেমন কাটবে বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মেষ: সামাজিক সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। শিল্পীদের জন্য ভাল সময়। রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে। পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে। ভ্রমণে না যাওয়াই ভাল হবে, কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে। 

বৃষ: গানবাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে। কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন। আগুন থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে। তর্কে জয়লাভ করায় আনন্দ লাভ। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে। মাথার যন্ত্রণা হতে পারে। পিতা-মাতার চিকিৎসায় খরচ বাড়তে পারে। দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কাজের জন্য মনঃকষ্ট। ব্যবসায় পরিবর্তন দেখা দিতে পারে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে।
 
মিথুন: রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন। অশান্তির থেকে দূরে থাকুন। ব্যয় বাড়তে পারে। ব্যবসার বিষয়ে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থব্যয় হতে পারে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। যে কোনও স্থান থেকে আয় হতে পারে। শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে।
 
কর্কট: চিকিৎসার খরচ বাড়তে পারে। সঙ্গীতে সাফল্য পেতে পারেন। সংসারের ব্যয় বৃদ্ধি। কাউকে খারাপ কথা বলায় অনুতাপ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জন সম্পর্কে কোনও খারাপ খবর বাড়িতে আসতে পারে। বৃথাভ্রমণ হতে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। অপ্রয়োজনীয় কথার জন্য বিবাদ হতে পারে। কোনও কারণে সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন। বাড়িতে কোনও সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে শান্তিলাভ।
 
সিংহ: গাড়ি একটু সাবধানে চালান। অর্শ-জাতীয় রোগ বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। উপহার পাওয়ায় আনন্দ। মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে। প্রেমে আনন্দ লাভ। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ। আত্মীয়-শোক পেতে পারেন। ব্যবসা-ভাগ্য মধ্যম।
 
কন্যা: কুসঙ্গ থেকে দূরে থাকুন। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের ভাল কাজের জন্য গর্ববোধ। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বন্ধ হতে পারে। খারাপ কথা বলার জন্য অনুশোচনা। জ্যোতিষচর্চা থেকে আয় হতে পারে। বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ। ব্যবসার জন্য নতুন পরিকল্পনা।
 
তুলা: সকাল থেকে বাতের যন্ত্রণা বাড়তে পারে। কাজের ব্যাপারে খুব ভাল যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। দাম্পত্য জীবন সুখে কাটতে পারে। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তবে চিন্তাও বাড়বে। পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন। আপনার পছন্দ মতো কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। বন্ধুস্থানীয় কারও কাছ থেকে উপকার পাবেন। অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে।
 
বৃশ্চিক: ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে। উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে। কর্মস্থানে ব্যস্ততার কারণে শারীরিক কষ্ট বৃদ্ধি। পড়াশোনার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে। নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে ভাল বুদ্ধির জন্য আয় বাড়বে। সেবামূলক কাজের জন্য সাফল্য লাভ। তর্ক থেকে দূরে থাকুন। ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে। দরকারি আলোচনা সেরে ফেলুন। ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও কারও সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে।
 
ধনু: বাড়িতে চুরির সম্ভাবনা, সাবধান থাকুন। দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা। শরীরে কষ্টের কারণে কাজের প্রতি অনীহা। সন্তানের জন্য সুখ বাড়তে পারে। পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি। সম্পত্তি নিয়ে কোনও সুরাহা হওয়ার সম্ভাবনা। শরীরে রোগের কারণে মানসিক চাপ। ব্যবসায় অশান্তি হতে পারে। দূরে বাসরত কোনও আত্মীয়ের খবর আসবে। প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি। নিজের লক্ষ্যে স্থির থাকুন, লাভবান হতে পারেন। কোনও দুশ্চিন্তা সারা দিন আপনাকে তাড়িয়ে বেড়াবে। পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে।
 
মকর: চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা। খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মাথাগরম। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন। লিভারে একটু সমস্যা দেখা দেবে।
 
কুম্ভ: কাজের চাপ বাড়তে পারে। শরীরে কষ্ট হওয়ার জন্য কাজের সময় নষ্ট। দাম্পত্য সম্পর্কের উন্নতি ঘটবে। ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি। বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে। আশানুরূপ আয় বৃদ্ধির যোগ। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি। কারও কাছ থেকে দামি উপহার না নেওয়াই ভাল হবে। শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে। আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন।
 
মীন: ব্যয় অতিরিক্ত পরিমাণে বাড়তে পারে। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। অতিথিসেবায় শান্তি পেতে পারেন। শত্রুভয় বৃদ্ধি পেতে  পারে। চিকিৎসার খরচ বৃদ্ধি। কর্মস্থানে সম্মান বাড়তে পারে। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার। বাড়তি খরচ হতে পারে। প্রিয়জনের জন্য মনঃকষ্ট বৃদ্ধির সম্ভাবনা। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ। সহকর্মীদের সঙ্গে ভাল ব্যবহারের জন্য সুনাম পাবেন। চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে। দাম্পত্য জীবনে মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit