সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥

ইউক্রেনকে আরও সমর্থনের প্রতিশ্রুতি ব্লিঙ্কেনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে আরও সমর্থনের প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। এই সময়ের মধ্যে ন্যাটো জোটকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। বুধবার ব্রাসেলসে ন্যাটো সদরদপ্তরে মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ব্লিঙ্কেন এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। খবর রয়টার্সের। ব্লিঙ্কেন জানান, বাইডেন প্রশাসন ইউক্রেনকে সামরিক ও কূটনৈতিক সহায়তা আরও জোরাল করবে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত এ সমর্থন জারি থাকবে। 

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দাবি করে এবং সেই প্রতিক্রিয়া দেওয়া হবে। ইউক্রেনকে সমর্থন দিতে ন্যাটোকে কৌশলগত দিক থেকে আরও জোরদার করা প্রয়োজন, বিশেষ করে ন্যাটোর প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে। বাইডেন প্রশাসন ইউক্রেনকে দীর্ঘমেয়াদি লড়াই বা রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান থেকে শান্তি আলোচনার প্রস্তুতির জন্য সর্বাত্মক সহায়তা দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। যদিও কীভাবে তা করবেন, এখনো স্পষ্ট করেননি। আগামী ২০ জানুয়ারি বাইডেন দায়িত্ব ছাড়বেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit