শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

চৌগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

এম এ রহিম চৌগাছা  (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১৩ Time View

এম এ রহিম চৌগাছা  (যশোর) : যশোরের চৌগাছায ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতুল মায়শা (৩) নামের এক শিশু মৃত্যু হয়েছে।বুধবার (১৩ নভেম্বর) ঢাকার হেলথকেয়ার প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মায়শা উপজেলার কয়ারপাড়া গ্রামের স্কুল শিক্ষক ওসমান গনির মেয়ে।আয়শার বাবা ওসমান গনি ও ভাই মনির তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে মায়শা জ্বরে আক্রান্ত হলে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়।

এতে জ্বর কমে গেলেও শরীর ও মাথাব্যথা বাড়তে থাকে এবং তার শরীরের র‌্যাস দেখা যায়। শনিবার (৯ নভেম্বর) চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে রক্ত পরীক্ষার পর নিশ্চিত হয় মায়শা ডেঙ্গু আক্রান্ত। সেখানে তার দ্রুত প্লাটিলেট কমতে থাকলে গত সোমবার (১০ নভেম্বর) তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সোমবার (১২ নভেম্বর) কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় সরকারি কোনো হাসপাতালে আইসিইউতে রাখার ব্যবস্থা করতে না পেরে হেলথকেয়ার প্রাইভেট হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ নভেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।

এর আগেও উপতেজলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মুত্যু হয়। এবং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ক্লিনিক সূত্রে জানাগেছে উপজেলা এই মৌসুমে ১’শ ৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল মিজান রুমি বলেন, ডেঙ্গু  আক্রান্ত হয়ে জান্নাতুল মায়শা নামের এক শিশু ভর্তি হয়েছিল। শিশুটি জ্বরে আক্রান্ত হওয়ার ৭/৮ দিন পরে ভর্তি করা হয়। সেময় তার প্লাটিলেট দ্রæত নেমে যাচ্ছিল। এজন্য তাকে রেফার করা হয়েছিল।  তিনি বলেন, এখন আপনার কাছ থেকেই জানতে পারলাম শিশুটির মৃত্যু হয়। 

 

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৪,/সকাল ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit