সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

সৌদি চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘সাবা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’ এবারে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে। সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। আজ আনুষ্ঠানিক এ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

‘সাবা’ একের পর এক ঘুরছে আন্তর্জাতিক নানান চলচ্চিত্র উৎসবে। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। সম্প্রতি ইন্দোনেশিয়ার একটি উৎসবেও জায়গা করে নেয় মেহজাবীনের ‘সাবা’। 
জানা গেছে, সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি। উৎসবটির চতুর্থ আসরে বিশ্বের ৮১টি দেশ থেকে এবার ১২০টি সিনেমা প্রদর্শনীর জন্য অফিশিয়ালি নির্বাচিত হয়। সৌদি আরবের জেদ্দায় উৎসবটি চলবে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
‘সাবা’র সৌদি আরব সফরের বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে রেড সি। পরে সেই খবর নিজের ফেসবুক থেকে অনুরাগীদের জানান মেহজাবীন।
তবে আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হলেও ‘সাবা’ দেশে মুক্তি পাবে ২০২৫ সালে। মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমাতে মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ।
উল্লেখ্য, ২০১৮ সালে নাটক-সিনেমা থেকে সাড়ে তিন দশকের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সৌদি আরবের সিনেমা হলগুলোতে ক্রমাগত বাড়ছে দর্শকের ঢল। সিনেমার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে দেশটি। তিন বছর ধরে আয়োজন করা হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সারা বিশ্বের খ্যাতিমান নির্মাতারা তাদের সিনেমা নিয়ে আসছেন উৎসবে।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit