সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

চাঁদাবাজ-ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১১ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেন এ নির্দেশনা দেন।

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়ে তিনি বলেন, অবৈধ অস্ত্রধারীদেরকে কোন ধরনের ছাড় দেয়া যাবে না।পলাতক আসামি গ্রেফতারে ইউনিট প্রধানদের প্রত্যক্ষ নজরদারি বাড়াতে হবে।
 
মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়ে আকরাম হোসেন বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদেরকে তাদের কাঙ্ক্ষিত সেবা দেয়ার ক্ষেত্রে কোন ধরনের ঢিলেমি দেয়া যাবে না। সাধারণ মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদেরকে আরও নিষ্ঠাবান হতে হবে।
 
সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ম্যানেজমেন্ট) মো. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit