সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল দক্ষিণ কোরিয়া

হঠাৎ নেই ৪ উইকেট!

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : পুরনো রোগই যেনো আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচেও টাইগাররা ছন্নছাড়া। দুই ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম মিলে উদ্বোধনী জুটিটা বেশ ভালোই করেছিলেন। সাড়ে  ৮ ওভার পর্যন্ত খেলে তারা স্কোরবোর্ডে যোগ করেন ৫৩ রান।

কিন্তু এ পর্যায়ে এসে ভুলটা করে বসলেন সৌম্য সরকার। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হন তিনি। ২৩ বলে ২৪ রান করেন তিনি। ১০ম ওভারের প্রথম বলেই মোহাম্মদ নবির সাজানো ফিল্ডিংয়ের ফাঁদে পড়ে উইকেট বিলিয়ে দিলেন তানজিদ তামিম।২৯ বলে তিনি খেলেন ১৯ রানের ইনিংস। মাঠে নামেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জাকির হাসানের সঙ্গে জুটি গড়বেন কি, তার আগেই ভুল বোঝাবুঝিতে রানআউট হলেন জাকির হাসান।

কিন্তু মিরাজ যখন তাকে ফিরিয়ে দিলেন, তখন নিজের ক্রিজে গিয়ে পৌঁছাতে পারেননি। নানগেয়ালিয়া খারোতের সরাসরি থ্রোতে রানআউট হয়ে গেলেন। অর্থাৎ বিনা উইকেটে ৫৩ থেকে ৩ উইকেটে ৫৮ রান বাংলাদেশের। এরপর উইকেট হারালেন তাওহিদ হৃদয়। মিরাজের সঙ্গে জুটি বাধা হলো না তার। ৭২রানের মাথায় রশিদ খানের বলে গুলবাদিন নাইবের বলে আউট হন হৃদয়।

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit