সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

সোহানের উচ্চশিক্ষায় আর বাধা হবে না দারিদ্র্য

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : ‍ কর্ণফুলীর বড় উঠানের আব্দুর রাজ্জাকের মেয়ে সোহান আক্তার। ছোটবেলা থেকেই সোহানের পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ। কিন্তু পরিবারের সেই সামর্থ্য ছিল না পড়াশোনা করানোর। তার বাবা কোনোরকমে দিনমজুরের কাজ করে দিনানিপাত করেন। সেখানে মেয়ের পড়াশোনা চালানো সোহানের বাবা আব্দুর রাজ্জাকের অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। তাই অনেক সংগ্রাম করে সোহান এইচএসসি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যায়। 

কিন্তু যখন সে উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হতে যায়, তখনি বাধে বিপত্তি। ভর্তির সেই টাকাটা সোহানের জোগাড় করা সম্ভব হচ্ছিল না। সোহান ভাবে আর হয়ত তার পক্ষে পড়াশোনা করা সম্ভব নয়। এবার থামতে হবে তাকে। ঠিক সেই সময়ে তার পাশে এসে দাঁড়ায় কর্ণফুলী শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে তাকে ভর্তির পুরো টাকাটা দেওয়া হয়।

সোহান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি মনে করেছিলাম আমার পড়াশোনার হয়ত এখানেই সমাপ্তি ঘটবে। কিন্তু আপনারা সৃষ্টিকর্তার দূত হয়ে আমার পাশে এসে দাঁড়ালেন। আপনাদের অনেক ধন্যবাদ।

এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘ বন্ধু আলী ইবনে আব্বাস, ফয়সাল, রাসেল, শারমিন রুমা, মাহিন, গিয়াস উদ্দিন সাব্বির, তাজবির, জসিম উদ্দিন প্রমুখ। 

শুভসংঘ কর্ণফুলী উপজেলা শাখার সভাপতি শারমিন লাকী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই আমাদের চেষ্টা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। পরম করুণাময়ের ইচ্ছায় আমরা কিছুটা হলেও সোহানের পাশে থাকতে পেরেছি। কিন্তু পড়াশোনা চালানোর জন্য তার আরও সহযোগিতা দরকার। তাই সবার কাছে অনুরোধ সোহানের পাশে দাঁড়ানোর।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit