রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

নতুন উপদেষ্টা বশিরের বিরুদ্ধে মশাল মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : ‍অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা ব্যবসায়ী সেখ বশির উদ্দিনের বিরুদ্ধে বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় তারা উপদেষ্টা পরিষদ থেকে সেখ বশিরকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

রোববার সন্ধ্যায় সেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেন তারা।

মিছিলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ‘আওয়ামী লীগের উপদেষ্টা মানি না, মানব না’ ইত্যাদি বলে স্লোগান দেন।

মশাল মিছিলে অংশগ্রহণকারীরা বশির উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হিসেবে তাকে আখ্যায়িত করেন। তারা বলেন, উপদেষ্টা পরিষদে সেখ বশিরের জায়গা পাওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে।

এরআগে, সন্ধ্যা সাড়ে ৭টার পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান।

এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা, নতুন উপদেষ্টাদের পরিবারের সদস্য, সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আর সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান এবং আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাই।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৪,/রাত ১০:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit