বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

শীতে সুস্বাদু ভাপা পুলি পিঠা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকালে জমে পিঠা-পুলির উৎসব। শীত মানেই বাঙালির পিঠা খাওয়ার ধুম। ভাপা পিঠা, চিতই পিঠা, সেমাই পিঠা ইত্যাদি কত শত রকমের পিঠার সমাহার। শীতের সকালে উঠানে রোদ্দুরে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা।

বাড়ির উঠানের সেই রোদ্দুর এখন সবাই উপভোগ করতে না পারলেও পিঠা খাওয়ার মজা নিতেই পারেন। কারণ গরম গরম ধোঁয়া ওঠা পিঠা-পুলির যে স্বাদ সেটা অন্য সময় পাওয়া যায় না।  

চলুন নারিকেল দিয়ে ভাপা পুলি পিঠার তৈরির একটি রেসিপি দেখে নেওয়া যাক। মিষ্টি খেতে না চাইলে ভেতরে মাংস বা সবজির পুর দিয়েও তৈরি করতে পারেন-

উপকরণ : আতপ চালের গুঁড়া আধা কেজি, ময়দা ৩ টেবিল চামচ, পানি পরিমাণ মতো, লবণ সামান্য, নারিকেল কোরানো দেড় কাপ, খেঁজুরের গুড় অথবা চিনি দেড় কাপ, সাদা তিল ভেজে গুঁড়া করা আধা কাপ, ঘি ২ টেবিল চামচ।

প্রণালী 

*নারিকেল, গুড় ও তিল একসঙ্গে জ্বাল দিয়ে পুর তৈরি করে নিন। পুর ঠাণ্ডা হতে দিন। এবার চুলায় পরিমাণ মতো পানি দিন। লবণ দিন।

*ফুটে উঠলে ২ টেবিল চামচ ঘি দিয়ে চালের গুঁড়া ও ময়দা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন অল্প আঁচে। সিদ্ধ হলে নামিয়ে ভালো করে মথে নিন।

*এবার কাই থেকে লুচির মতো বেলে ভেতরে পুর দিয়ে কোনাগুলো ভালো করে চেপে মুড়ে দিন। চাইলে সুন্দর নকশাও করে দিতে পারেন।

*এবার হাঁড়িতে পানি দিয়ে ফুটে উঠলে বাঁশের চালনি বসিয়ে দিন। এই চালনিতে পিঠা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিন। স্টিমারেও স্টিম দিতে পারেন। স্টিম করতে পারেন রাইস কুকারেও। পিঠা সিদ্ধ হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit