সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

ছেলে আরহানের জন্মদিনে আবেগঘন পোস্ট মালাইকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আরবাজ খান ও অভিনেত্রী মালাইকা অরোরার আদরের একমাত্র সন্তান আরহানের গতকাল শনিবার ছিল জন্মদিন। ছেলের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি দিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মালাইকা অরোরা। তিনি লিখেছেন—শুভ জন্মদিন আমার ছোট্ট বাচ্চা ছেলে…।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, আরহান হলো মালাইকা ও তার সাবেক স্বামী আরবাজ খানের ছেলে একমাত্র সন্তান। ২০০২ সালে মালাইকা-আরবাজের জীবনে আসে আরহান। সেই সময় তারা ছিল সুখী দম্পতি। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের। ১৯ বছর ধরে বিবাহিত জীবন ছিল তাদের। ২০১৭ সালে তাদের আইনি বিচ্ছেদ হয়। তবে এরপরও ছেলে আরহানকে কো-প্যারেন্টিং করছেন তারা। 

অনেকেই বলেন—সময় নদীর স্রোতের মতো। কোথা দিয়ে কখন যে তা পার হয়ে যায়, বলা মুশকিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে পার বয়ে যায় সময়। ঠিক সেভাবেই জন্মের পর কখন যে ধীরে ধীরে অনেকটা বড় হয়ে উঠেছে তার আদরের ছোট্ট আরহান, তা বুঝতেই পারেননি মা মালাইকা অরোরা।

যদিও মালাইকা এক সাক্ষাৎকারে বলেছিলেন— ‘আরহানকে কো-প্যারেন্টিং করা প্রথম দিকে একটু কঠিন ছিল। অনেক পরে গিয়ে তা সহজ হয়। বর্তমানে আরহান বিদেশে পড়াশোনা করছেন। জানা যাচ্ছে, তিনি আমেরিকায় ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন। এদিকে ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা আরবাজ খান। অন্যদিকে ছেলের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি দিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মালাইকা অরোরা। প্রথম ছবিতেই স্কুল থেকে ফেরা ছোট্ট আরহানকে বুকে টেনে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে মালাইকাকে।

আবার ঠিক পরের ছবিতেই আরহান অনেকটাই বড়। ছেলের সঙ্গে বিদেশে বেড়ানোর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর তৃতীয় ছবিতে রয়েছে দুই সময়কালের ছবি। মায়ের কোলে এক্কেবারেই ছোট্ট আরহান। আর ডানদিকে কিশোর আরহান। চতুর্থ ছবিটি আরহানের বর্তমান সময়ের। পোষ্য়কে কোলে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে মালাইকাপুত্রকে। মালাইকা ছবির ক্যাপশনে লিখেছেন— শুভ জন্মদিন আমার ছোট্ট বাচ্চা ছেলে (জন্মদিনের কেক) মাম্মা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে (লাল হৃদয় ইমোজি)।

ছেলের জন্মদিনে অভিনেত্রীর এই পোস্টে অভিনেতা সঞ্জয় কাপুর, শ্বেতা বচ্চন, সীমা সাচদেহ, চাঙ্কি পান্ডে, শিবানী দান্ডেকর এবং সুজান খানসহ বলিপাড়া বহু তারকা আরহানকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইঙ্কেল খান্না লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। এক ভক্ত-অনুরাগী লিখেছেন—লোকে যাই বলুক না কেন, মাল্লা একজন ভালো মা।’ আরেকজন লিখেছেন— এত সুন্দর ছবি! শুভ জন্মদিন আরহান।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit