সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

দিনশেষে সবাই চায় বিখ্যাত হতে, কিন্তু…

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বড়পর্দাতেও রয়েছে সরব উপস্থিতি। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নাটক, ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি ফিল্মেও কাজ করছেন এ অভিনেত্রী। এদিকে মেহজাবীন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব রয়েছেন। নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্ত-অনুরাগীদের মাঝে। সমসাময়িক বিভিন্ন বিষয়েও কথা বলেন এ অভিনেত্রী।

এ মুহূর্তে বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বেশ আলোচনা-সমালোচনা। এবার সেই বিষয় নিয়ে কথা বলেছেন মেহজাবীন চৌধুরী। একটি পোস্ট শেয়ার করে মেহজাবীন বলেন, দিনশেষে সবাই বিখ্যাত হতে চায়। যে ইন্ডাস্ট্রির কথাই বলি না কেন, সত্য সবসময় এক থাকে। দর্শকরা সর্বাধিক ক্ষমতার অধিকারী এবং শুধু তারাই শিল্পের দিক পরিবর্তন করতে সক্ষম।

তিনি বলেন, ‘হয়তো এমন কিছু সিনেমা থাকবে, যা অর্থবহ ও গুরুত্বপূর্ণ। আবার এমন সিনেমাও থাকবে, যা কেবল বিনোদনমূলক কিন্তু বিশেষ কোনো প্রভাব ফেলবে না। এটি সম্পূর্ণভাবে দর্শকদের ওপর নির্ভর করে যে, তারা কী দেখতে এবং সমর্থন করতে চায়।

মেহজাবীন বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি— একটি ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমার জায়গা থাকা উচিত, কিন্তু কাউকে এই বলে দোষারোপ করা ঠিক নয় যে, তিনি খ্যাতির পেছনে ছুটতে গিয়ে পথ হারিয়েছেন। তিনি বলেন, দিনের শেষে সবাই চায় বিখ্যাত হতে, কিন্তু তারা কীসের জন্য খ্যাতি অর্জন করছে, তা নির্ধারণের ক্ষমতা দর্শকদের হাতেই।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit