সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

তিন মাসে জেল্লাদার ত্বক আর ঝলমলে চুল পেয়েছেন দীপিকা, জেনে নিন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউড-হলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তিন মাসে জেল্লাদার ত্বক আর জলমলে উজ্জ্বল চুলের রহস্য প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক প্রভাবী সম্প্রতি ভেদ করেছেন এ অভিনেত্রীর ত্বক পরিচর্যার গোপন রহস্য। পূজা নামের ওই ইনস্টাগ্রাম প্রভাবী একটি ভিডিওতে জানিয়েছেন, এক বিশেষ পানীয়ই দীপিকার ত্বক আর চুলের জেল্লার আসল কারণ।

কী কী উপকরণ রয়েছে সেই পানীয়ে—

পূজা জানিয়েছেন, দীপিকা যে পানীয়টি নিয়মিত খান, সেটি তৈরি করা হয় নিমপাতা, কারিপাতা, বীট, ধনেপাতা আর পুদিনাপাতা দিয়ে। সব উপাদান একসঙ্গে মিশিয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিন। যে পানীয়টি তৈরি হবে, সেটি ছেঁকে নিয়ে খেতে পারেন আপনি। আবার ফাইবার বাদ না দিতে চাইলে না ছেঁকেও খেতে পারেন। সকালে উঠে খালি পেটে ওই পানীয় খেলে ভালো উপকার পাবেন।

কীভাবে উপকার—

নিম শরীরকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে। আর তাতে ত্বকে ব্রণ-ফুস্কুড়ির সমস্যা কমে যায়। ত্বকের স্বাস্থ্যও থাকে ভালো। কারিপাতায় আছে প্রোটিন ও প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট। কারিপাতা চুলকে পুষ্টি জোগায়, আর খুশকি মুক্ত রাখতে সাহায্য করে। এমনকি চুল পড়া কমানোর ক্ষেত্রেও কার্যকরী। বিটে রয়েছে আয়রন, ফোলেট ও ভিটামিন সি, যা রক্ত সঞ্চালনে সাহায্য করার পাশাপাশি শরীরে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। 

অন্যদিকে ত্বকের রঙ উজ্জ্বল করতেও সাহায্য করে। ধনেপাতায় রয়েছে ভিটামিন এ, সি ও জরুরি কে ভিটামিন, যা রক্ত পরিস্রুত করতে সাহায্য করে। পুদিনাপাতাতেও আছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit