বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

জেনে নিন ফলের খোসা ত্বকের কি উপকার করে

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দামি প্রসাধনী ব্যবহার করছেন ত্বকের জেল্লা ফেরাতে। ঘরে থাকা সামান্য কিছু উপাদান দিয়েও ত্বকের জেল্লা ফেরানো যায়। প্রত্যেকের বাড়িতেই রোজ কিছু ফল আসে। এর মধ্যে কিছু ফলের খোসার ফেসপ্যাক দিয়ে পেয়ে যাবেন জেল্লাদার ত্বক। তাই জেনে নিন ফলের খোসা ত্বকের কি উপকার করে। 

কমলার খোসা
কমলার খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন-সি ও এ আছে, যা ত্বকের জন্য খুবই উপকারী। ভিটামিন-সি ত্বককে উজ্জ্বল করে, অন্যদিকে ভিটামিন-এ ত্বকের বলিরেখা ও কালো দাগ দূর করে। কমলার খোসা ব্রণও দূর করে সহজে।

কলার খোসা
কলার খোসা ত্বকে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এটি ত্বকের ক্লান্তি ভাব দূর করে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।

বেদানার খোসা

বেদানার খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বকের বলিরেখা দূর করতে কার্যকর। নিয়মিত ব্যবহারে ত্বকে বয়সের ছাপ পড়ে না।

আলুর খোসা

আলু যদিও ফল নয়, সবজি। এর খোসাও ত্বকের জন্য খুবই উপকারী। এটি ত্বককে উজ্জ্বল করে, ত্বকের কালচে ভাব দূর করে এবং চোখের নিচের কালো দাগ দূর করে।

লেবুর খোসা

লেবুর খোসা ত্বকে ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এবং জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। এর সাইট্রিক এসিড ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর করতে সাহায্য করে।

আপেলের খোসা
আপেলের খোসাতে পলিফেনল থাকে, যা ত্বকের মরা কোষ দূর করে এবং নতুন কোষ জন্মাতে সাহায্য করে।

পেঁপের খোসা
পেঁপের খোসায় আলফা হাইড্রোক্সি থাকে, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এটি ত্বকের কালো দাগ দূর করে এবং মরা কোষ দূর করে অনেক দ্রুত।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit