শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির পানছড়ির দুর্গম প্রফুল্লপাড়ায় সেনাবাহিনীর বিদ্যালয় পুনর্নির্মাণ, সৌরচালিত পানির পাম্প স্থাপন। চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  আহত ২ লালমনিরহাটকে কৃষি জেলা ও ভুট্টার রাজধানী হিসেবে গড়ে তোলা হবে——–ত্রাণমন্ত্রী দুলু

মনিরামপুর প্রেসক্লাবের নব নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে যশোরের মনিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অভিষেক অনুষ্ঠিত হয়। মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(উপসচিব) আসাদুজ্জামান।

তিনি বলেন, বহু ত্যাগের মধ্য দিয়ে এ দেশের ছাত্র জনতা একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সমাজ সংস্কারের জন্য। তাদের এই কষ্টার্জিত অর্জনকে কোনোভাবেই আমরা বৃথা হতে দেব না। এ ছাড়া সমাজের অসঙ্গতি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা সব থেকে বেশি। আমি প্রত্যাশা করব মনিরামপুরের গণমাধ্যমকর্মীরা তাদের বস্তনিষ্ঠ লেখনীর মধ্য দিয়ে সমাজ সংস্কারের কাজে কাজে ভূমিকা রাখবে।

প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন ও এসএম সিদ্দিকের সঞ্চালনায় পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জামায়াতে ইসলামীর আমীর লিয়াকত আলী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ আহমদ, ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু ও হেফাজতে ইসলামের সভাপতি আশফাকুল আনওয়ার ইয়ামিন।

অন্যানোর মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনাার অ্যাডভোকেট মকবুল ইসলাম, নির্বাচন কমিশনার ফজলুল হক, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি উবায়দুল্লাহ ও বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলনের সমন্বয়ক তাসনিম হাসান বর্ষা। অভিষেক অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য বোরহান উদ্দীন জাকির ও গীতা পাঠ করেন যুগ্ম সম্পাদক অশোক কুমার বিশ্বাস। অভিষেক অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit