বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হলেন-জিরুনা ত্রিপুরা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের প্রথম  বারের মতো নতুন নারী  চেয়ারম্যান  হলেন – জিরুনা ত্রিপুরা।বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায়  এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের  অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন  করা হয়।প্রজ্ঞাপনে জানা যায়,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন-১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬(ক)(৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন-২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে।
পুনর্গঠিত ১৫ সদস্য বিশিষ্ট পরিষদের সদস্যরা হলেন-  খাগড়াছড়ি জেলা সদরের বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, মাহবুবুল আলম, শেফালিকা ত্রিপুরা, , ধনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ  প্রশান্ত কুমার ত্রিপুরা, মো. শহিদুল ইসলাম (সুমন) হেডম্যান, জয়া ত্রিপুরা, অ্যাডভোকেট মনজিলা সুলতানা, মহালছড়ি উপজেলার কংজপু মারমা, মানিকছড়ি উপজেলার কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, পানছড়ি উপজেলা থেকে প্রফেসর আবদুল লতিফ। 
প্রসঙ্গত, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীসহ বাকিরা পলাতক রয়েছেন।প্রজ্ঞাপনে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় গঠিত পরিষদ বাতিল করা হয়েছে। 
কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৪,/রাত ৮:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit