রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

আমুর আইনজীবীকে মারধর: যা জানালেন পিপি ফারুকী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আইনজীবীকে রাষ্ট্রপক্ষের কেউ মারধর করেনি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। শুক্রবার (৮ নভেম্বর) সকালে ঢাকার আদালত পাড়ায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ওমর ফারুক ফারুকী বলেন, প্রকৃতপক্ষে গতকাল (৭ নভেম্বর) আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালত নামা দেওয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর একটি পক্ষে তাকে (আইনজীবী) আদালত থেকে বের করে দেয়।

এর আগে গত ৭ নভেম্বর আমির হোসেন আমুর রিমান্ড শুনানি চলাকালে আদালতের ভেতর মারধরের শিকার আইনজীবী স্বপন রায় চৌধুরী আমুর আইনজীবী নন বলেও দাবি করেন পাবলিক প্রসিকিউটর। তিনি আরও দাবি করেন, দেশবাসীকে ভুল বুঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনার সৃষ্টি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমুকে আদালতে আনা হলে ব্যাপক হট্টগোল হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর বক্তব্যের প্রতিবাদ করায় পিটিয়ে আদালত থেকে বের করে দেওয়া হয় আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরীকে।

এ সময় আদালতে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী পরিস্থিতি শান্ত করেন।

কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit