সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

‘ক্রাইম পেট্রোল’ অভিনেতার রহস্যজনক মৃত্যু!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ বিজয়ী এবং ‘ক্রাইম পেট্রোল’ খ্যাত আলোচিত অভিনেতা নীতিন চৌহানের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। এই তরুণ অভিনেতার মৃত্যুর খবরে শোকাহত ভারতের বিনোদন দুনিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমে নীতিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বন্ধু কুলদীপ। তিনি জানিয়েছেন, অভিনেতার বাবা ও বোন তাকে ফোন করে মৃত্যুর খবর জানান।

গতকাল মুম্বাইতে শেষনিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা নিতীন চৌহান। বলা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। তবে তাঁর আত্মহত্যার কারণ এখনো প্রকাশ্যে আসেনি। উত্তর প্রদেশের আলীগড়ের ছেলে নিতীন একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে সবার নজর কেড়েছেন। রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’-তে জয়ী হয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন নিতীন।

‘স্পিলটসভিলা’র সিজন পাঁচের বিজেতাও তিনি। এ ছাড়া ‘জিন্দেগি ডট কম’, ‘ক্রাইম পেট্রোল’, ‘ফ্রেন্ডস’সহ আরও শোতে দেখা গিয়েছিল তাঁকে। ২০২২ সালে টেলিভিশন শো ‘তেরা প্যায়ার হুঁ ম্যাঁয়’তে নিতীনকে শেষ দেখা গিয়েছিল। বিভিন্ন অনলাইন পত্রিকার খবর অনুযায়ী, এই টেলিভিশন ধারাবাহিকে নিতীনের দুই সহশিল্পী সুদীপ সাহির ও সায়ন্তনী ঘোষ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কিন্তু এর বাইরে তাঁরা কিছু জানেন না বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিতীনের সহশিল্পী বিভূতি ঠাকুরের এক পোস্ট অনুযায়ী, অভিনেতা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

জানা গেছে, নিতীনের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাবা আলিগড় থেকে মুম্বাইতে এসেছেন। তিনি নিতীনের মরদেহ আলীগড়ে নিয়ে যাবেন বলে জানা গেছে। আর সেখানেই এই তরুণ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। নিতীনের মৃত্যুকে ঘিরে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি আসেনি। মুম্বাই পুলিশ এ মামলার তদন্ত করছে।নে জয় পেল ৫ বাংলাদেশি

কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit