শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

বাংলাদেশ দলকে আফগানিস্তানের বিশেষ উপহার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এবং আফগানিস্তান ক্রিকেট দলকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা। সেখানে চলেছে আলোচনা পর্ব। দুই দলের কোচ এবং অধিনায়ক সেই আলোচনায় অংশ নিয়েছেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে আফগানিস্তানের পক্ষ থেকে উপহার প্রদান করা হয় বাংলাদেশের ক্রিকেটার এবং কোচিং স্টাফদের। সামাজিক যোগাযোগমাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রকাশিত বেশকিছু ছবিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং কোচ ফিল সিমন্সকে সেই উপহার গ্রহণ করতে দেখা গেছে।
 
বাংলাদেশ ক্রিকেট দলকে উপহার হিসেবে হাতে বোনা কার্পেট এবং বিশেষ ফল দিয়েছে আফগানিস্তান। আফগান প্রধান কোচ জোনাথন ট্রট বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের হাতে তুলে দেন হাতে বোনা কার্পেট। সেই সাথে বিশেষ ফলও উপহার হিসেবে দেওয়া হয়েছে। দুই দলের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নাম, ছবি সংবলিত দুইটি প্ল্যাকার্ড দেখা গেছে দুই অধিনায়কের হাতে।
 
এদিকে, মাঠের ক্রিকেটে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ২৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু আচমকা ব্যাটিং ধসে ১৪৩ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা।
 
আগামী ৯ নভেম্বর মাঠে গড়াবে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আফগানরা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit