সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

কেমন জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : বিয়ের জন্য পাত্র খুঁজছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত সোমবার অভিনেত্রীর ৪১তম জন্মদিনে ফের বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন। বাঁধন জানিয়েছিলেন, তার মেয়ে সায়রা চায় মায়ের জীবনে কেউ আসুক। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন করে নতুনভাবে পথচলা শুরু করার আগ্রহ প্রকাশ করেন অভিনেত্রী।

বাঁধন বলেন, ‘এখন অনেক বেশি মনে করি যে একজন জীবনসঙ্গী থাকতেই পারে।’ কেমন জীবনসঙ্গী চান? সেই বিষয়ে বলেন, ‘জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে সঙ্গী হিসেবে তার সঙ্গে পথ চলা যাবে।’

চল্লিশের কোটায় এসেও বিয়ের পরিকল্পনা সামনে আনার কারণ অকপটে তুলে ধরেছেন বাঁধন।অভিনেত্রীর কথায়- ৪০ বছর বয়স পার হয়ে গেছে তো, এখন অন্যরকম একটা জীবন লাভ করছি। নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট।

অতীত নিয়ে আক্ষেপ করে বাঁধন বললেন, ‘বিয়ে হোক বা যাই হোক, আমার জীবনের পথচলায় কখনো সত্যিকারের একজন সঙ্গী পেয়েছি? সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে এ রকম মানুষ পেয়েছি। আমাকে অ্যাবিউজ করছে এ রকম মানুষই পেয়েছি। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।’

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন আজমেরী হক বাঁধন। ২০১০ সালে ইলিয়াস কাঞ্চন ও চম্পার সঙ্গে নিঝুম অরণ্যে নামক একটি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আত্মপ্রকাশ হয় অভিনেত্রীর। এরপর বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। 

২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর হোসেন সিদ্দিকীকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়। এরপর একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে অভিনেত্রীর জীবন। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit