বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

গুইমারা রিজিয়নের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ২৪ পদাতিক আর্টিলারি ব্রিগেড ও গুইমারা সেনা রিজিয়নের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরের দিকে গুইমারা রিজিয়ন সদর দপ্তরের শহীদ লে: মুশফিক হলে গুইমারা  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দুপুরের দিকে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম’র হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। দিবসটি উপলক্ষ্যে পুরো রিজিয়ন সদর দপ্তরে ছিলো সাজ সাজ রব। 
পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে গুইমারা রিজিয়ন সদর দপ্তরের শহীদ লে: মুশফিক হলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম,ও খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল এসএম আবুল এহসান, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো.কামরুল হাসান,যামিনীপাড়া জোন অধিনায়ক লে, কর্ণেল আলমগীর কবীর,পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন,সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া,  খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, লক্ষীছড়ি জোনের অধিনায়ক লে. কর্ণেল মো: তাজুল ইসলাম, রামগড় জোন কমান্ডার লে: কর্নেল সৈয়দ ইমাম হোসেন, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ ও গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক,মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো.শাহজালাল কাজল,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সহ সামরিক -বেসামরিক পদস্থ কর্মকর্তা  গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit