বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বিপিএল হবে একটি ইতিবাচক টুর্নামেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলের ১১তম আসর মাঠে গড়াবে ৩০ ডিসেম্বর। ৭ দলের টি-২০ টুর্নামেন্টের ফাইনাল ৭ ফেব্রুয়ারি। প্লেয়ার্স ড্রাফট থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যে দল গুছিয়ে নিয়েছে। আজ টাইটেল স্পনসরের নাম ঘোষণা করেছে বিসিবি। চলতি আসরের টাইটেল স্পনসর ডাচ্-বাংলা ব্যাংক। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও বিপিএলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম, বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন ও ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন। ব্যাংকটি ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের টাইটেল স্পনসর ছিল।

অনুষ্ঠানে মিডিয়ার মুখোমুখিতে বিপিএলের সদস্য সচিব বলেন, বিপিএল যেন সাংস্কৃতিক অঙ্গণ, ব্যবসায়িক অঙ্গণ ও সামাজিক জীবনেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল শারজাহতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে আফগানিস্তানের বিরুদ্ধে। এরপর ২ টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলবে। ক্যারিবীয় সফর শেষ করে দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পরবেন বিপিএলে। টুর্নামেন্টটি দেখার জন্য দেশের ক্রিকেটে অপেক্ষায় আছেন বলেন সদস্য সচিব, এই টুর্নামেন্টটি দেখতে দেশের ক্রিকেটপ্রেমীরা সবাই অপেক্ষায় আছেন। যদিও টুর্নামেন্টটি ঘিরে সমালোচনা কম নয়। তারপরও আমরা এবার চেষ্টা করবো একটি ভালো টুর্নামেন্ট আয়োজন করতে। টুর্নামেন্টের খেলাগুলো হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। টুর্নামেন্টের খেলা দেখানো হবে টি-স্পোর্টস, গাজী টিভি। 

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit