শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

জনপ্রশাসন সংস্কারে নাগরিকদের মতামত চেয়েছে কমিশন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ :  জনপ্রশাসন সংস্কারের বিষয়ে বিভিন্ন পেশার নাগরিকদের মতামত জানতে চেয়েছে কমিশন।  আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইন এবং সরাসরি নাগরিকরা তাদের অভিপ্রায় ও অভিমত জানাতে পারবেন। জনপ্রশাসন সংস্কার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নাগরিকদের মতামত সংগ্রহের জন্য প্রশ্নমালা প্রণয়ন করে মঙ্গলবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাইটে লিংক প্রকাশ করা হয়।  

অন্তর্বর্তী সরকার একটি জনমুখী, দক্ষ জবাবদিহিতামূলক ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন দাখিলের জন্য ১ অক্টোবর আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে। কমিটিকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।  এতে বলা হয়, কমিশন ইতোমধ্যে তার কার্যক্রম শুরু করেছে। কমিশন কতগুলো অগ্রাধিকার বিষয়ে বিভিন্ন পেশার নাগরিকদের অভিপ্রায় ও অভিমত জানার জন্য প্রশ্নমালার উপর জনমত সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

বিভিন্ন পেশার নাগরিকরা সহজ ও সংক্ষিপ্ত প্রশ্নমালার ওপর শুধুমাত্র টিক চিহ্ন দিয়ে আপনার মতামত প্রকাশ করতে পারেন। নাগরিকরা অনলাইন বা অফলাইনে সুচিন্তিত মতামত আগামী ২৫ নভেম্বরের মধ্যে জানাতে পারেন। এ মতামত অধিকতর কার্যকর জনপ্রশাসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হলে এতে উল্লেখ করা হয়েছে।  প্রশ্নমালার মধ্যে ১৩টি প্রশ্ন এবং আলাদা করে সর্বোচ্চ তিনটি পরামর্শ দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে তিনটি উত্তর রয়েছে। যে কোন একটি উত্তর বেছে নেওয়া যাবে।  

জনমত সংগ্রহের জন্য প্রশ্নমালার মধ্যে রয়েছে, বাংলাদেশের জনপ্রশাসন ব্যবস্থাকে সাধারণভাবে আপনি কীভাবে মূল্যায়ন করেন; নিরপেক্ষতার বিচারে বিগত ১৫ বছরে জনপ্রশাসনের যে বৈশিষ্ট্য ছিল তাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন; আপনি কী মনে করেন যে, দেশের জনপ্রশাসন ব্যবস্থা সংস্কার করা প্রয়োজন; আপনার মতে জনপ্রশাসন ব্যবস্থা সংস্কারে কোন বিষয়টি অধিকতর গুরুত্বপূর্ণ; জনপ্রশাসন ব্যবস্থাকে জনবান্ধব করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা কী বলে আপনি মনে করেন; জনপ্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা সম্পর্কে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কেমন; সরকারি কর্মকর্তা/কর্মচারীদের আচরণ সম্পর্কে আপনার ধারণা কী; সরকারি দপ্তরগুলোতে বিভিন্ন সেবা পেতে আপনার অভিজ্ঞতা কেমন; বিদ্যমান উপজেলা পদ্ধতি থেকে জনগণ কীভাবে অধিকতর উপকৃত হতে পারে; আপনি কী মনে করেন যে, স্থানীয় সরকার হিসেবে বিদ্যমান জেলা পরিষদ একটি কার্যকর প্রতিষ্ঠান; আপনি কী মনে করেন যে, দেশে একাধিক প্রদেশ গঠন করা হলে রাজধানী ঢাকার উপর চাপ কমতে পারে; আপনার মতে জনপ্রশাসনে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর জন্য কী করা উচিত; জনপ্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করার জন্য কী কী করা উচিত বলে আপনি মনে করেন? 

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit